বিয়ের দেড় মাসের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের

দুর্ঘটনার পর ইমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:২৫ পিএম

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো.  ইমন হোসেন (২১) নামে এক বাইসাইকেল আরোহীর নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা হয়। 

দুর্ঘটনার পর ইমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমুলকান্দি এলাকায়। তার বাবার নাম মো. টিপু সুলতান। বর্তমানে পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের বসিলা এলাকায় বসবাস করতেন।

টিপু সুলতান বলেন, ‘আমার ছেলে ঢাকা উদ্যান সরকারি কলেজের শিক্ষার্থী ও পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করত। আজ দুপুরের দিকে কুড়িল বিশ্বরোডে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আমার ছেলে। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।’

টিপু সুলতান আরও বলেন, ‘দেড় মাস আগে আমার ছেলের বিয়ে হয়। আমি আমার বৌমাকে এখনো বাসায় উঠিয়ে আনিনি। এরমধ্যেই এমন ঘটনা।‘  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

৯ বছরের শিশু রিক্তাকে মাসে ৪ হাজার টাকা বেতনে ঢাকায় কাজে দেয় তার পরিবার। ১১ তলা থেকে পড়ে তার মৃত্যুর পর, কোনো সমবেদনাই এখন শোক কমাতে পরাছে না, রিক্তার মায়ের।  
বক্তারা বলেন, ক্ষমতাকে ভালোবাসলে দেশ কখনো এগিয়ে যাবে না। দল–মত নির্বিশেষ দেশকে ভালোবাসলে এগিয়ে নেওয়া সম্ভব। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিগত সময়ে ভারত সরকারের হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন তারা। 
বাসা-বাড়ির ময়লা খালে ফেললে তাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক। এদিকে দ্রুত সময়ের মধ্যে হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনার আশাবাদ জানিয়েছেন...
টাঙ্গাইলের মধুপুরে টেলকির জলই নামক স্থানে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের  মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদেরকে নিজ দেশ মিয়ানমারে দ্রুত ফেরত পাঠানো। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত...
ভারতের রাজধানীতে শিশু পাচারকারী একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি ৩ থেকে ৮ লাখ রুপির বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের কাছে শিশু বিক্রি করত। পুলিশ বলছে, চক্রটি দরিদ্র মা-বাবার কাছ থেকে মাত্র...
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। 
বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে একটি ‘ঘরগিন্নি’ প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বাসভবনের ভেতরে সাপটি ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর