ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টাকে ধরেছে পুলিশ

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার গোপন সংবাদে গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানা এলাকা থেকে মাশুকুর রহমানকে গ্রেপ্তারকরা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাশুকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি মামলায় পরোয়ানা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।