আর্জেন্টিনার সমর্থক আসামির গায়ে ব্রাজিলের জার্সি পরানো এসআইকে শোকজ

ইয়াবাসহ আটক আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো ছবি প্রকাশের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম

ইয়াবাসহ আটক আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো ছবি প্রকাশের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাঁকে শোকজ করা হয়। বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় মাদক কারবারি আর্জেন্টাইন সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫)। এসময় পালিয়ে যান তার সহযোগী একাধিক মাদক মামলার আসামি আঁখি।

আটকের সময় মাদক কারবারি রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা-পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া উইংকে দেয়।

পরে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে রাসেলকে ব্রাজিলের জার্সি পরিয়ে বিএমপির মিডিয়া উইং থেকে ছবি পাঠানো হয় গণমাধ্যমে। মিডিয়া উইংয়ের গ্রুপের এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।

বিমএপি মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, ‘মঙ্গলবার উপ-পরিদর্শক তানজিল আহমেদকে কমিশনার স্যার নিজ দপ্তরে তলব করেছিলেন। তাকে শোকজ করা হয়েছে। তবে বিষয়টি কমিশনার স্যার নিশ্চিতভাবে বলতে পারবেন।’

বিএমপি উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, বিষয়টি নজরে আসার পর এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। 

এদিকে ৮০০ ইয়াবা উদ্ধারের ঘটনায় এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক এবং পলাতক নারীকে আসামি করা হয়েছে।

নরসিংদীর মাধবদীতে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে এক কিশোরী (১৩) ও এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা জানাজানির হওয়ার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আওলাদ...
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার বড় দূর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে সোমবার দুপুরে  অনুমোদনহীন চিপস কিনে খাওয়ার পর তাদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থ...
গেল ২১ মাসে রাজধানীতে গড়ে প্রতিদিন একটি করে খুনের মামলা হয়েছে। আর মাসে গড়ে ডাকাতি ও ছিনতাই মামলা ৩৬টি। পুলিশের তথ্য বলছে, রাজধানীতে শতাধিক পেশাদার অপরাধী চক্রের দৌরাত্ম্য রয়েছে। তবে, তাদের...
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম।
হামের প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বর্ষার এ মৌসুমে শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছে তীব্র জ্বরে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু ও হাম একই সাথে একাধিক অঙ্গকে আক্রমণ করে। তবে...
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের...
বাংলাদেশে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিয়মিত ব্যবসায়িক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর