গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় শুক্রবার বিকেলে কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
পলায়নকারী বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা নিখোঁজ রয়েছেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে আজ বিকেলে কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন।