সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএনসিসির

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম

২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ ৫১১ কোটি টাকা। মশক নিধনে গতবারের চেয়ে বরাদ্দ বাড়িয়ে ২০৮ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ২ হাজার ৫৩১ কোটি টাকা। 

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, খানাখন্দে ভরা সড়ক আর মশার অত্যাচার—রাজধানীবাসীর জন্য নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এর মধ্যেও নাগরিক সুবিধা নিশ্চিতে প্রতিবছরই এসব খাতে বরাদ্দ বাড়ায় সিটি করপোরেশন। 

এরই ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ৪ হাজার ৫২৭ কোটি টাকার মধ্যে ২ হাজার ৫৩১ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে বাসা-বাড়ির কর, পরিচ্ছন্নতা কর ও স্বাস্থ্য কর মিলিয়ে আদায়ের লক্ষ্য এক হাজার ২১০ কোটি টাকা। 

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘এবারের বাজেটে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণসহ মশাবাহিত বিভিন্ন বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করা, নগরের জলাবদ্ধতা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন এলাকার ভেঙে পড়ার রাস্তাঘাট সংস্কার, ড্রেন ব্যবস্থার আধুনিকীকরণ, ম্যানহোল ব্যবস্থা আধুনিককরণসহ নগরবাসীর সেবায় একটি উন্নত পরিকল্পিত ও আধুনিক বসবাসযোগ্য নগরী গড়ার পরিকল্পনায় একটি বাস্তবমুখী বাজেট ঘোষণা করেছি।’

সড়ক-ফুটপাত-মিডিয়ান উন্নয়ন ও ট্রাফিক ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে, ১৩৬৬ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া নাগরিকদের স্বাস্থ্য ও মশার উৎপাত থেকে রক্ষায় বাজেট ধরা হয়েছে ২০৮ কোটি ৮৫ লাখ টাকা। বর্জ্য ব্যবস্থাপনায়ও বরাদ্দ থাকছে ৫১১ কোটি টাকার বেশি। 

জলাবদ্ধতা নিরসনে খাল খননে গুরুত্ব দিতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, তাই এ খাতে বাজেট রাখা হয়েছে ৪৫ কোটি টাকা। 

শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা গ্রীন ঢাকা এই স্লোগানকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থব বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাজেটকে ঢেলে সাজানো হয়েছে।’ 

গত অর্থ বছরের চেয়ে এবার ১ হাজার ৫৪২ কোটি টাকার কম বাজেট প্রস্তাব করেছে ডিএনসিসি।

 

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে...
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে। ফায়ার...
রাজধানীর শ্যামপুরের ঢাকা হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায়...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর