মাদারীপুরে ঘরে রাখা হাত বোমায় উড়ে গেল টিনের চালা 

মাদারীপুরে হাত বোমা বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিকরহাটি গ্রামের জালাল খানের নির্মাণাধীন বাড়িতে একদল দুর্বৃত্ত হাত বোমা রেখেছিল। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।