লক্ষ্মীপুরে আলাদা দুইটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাহার উদ্দিন, রুবেল হোসেন ও স্বপন হোসেন নামের তিনজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়া তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল রোববার রাতে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের যুব উন্নয়ন অফিস ও লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করিতলা এলাকা এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে মজুচৌধুরীর হাটের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ড্রামের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক বাহার উদ্দিনের পা ছিঁড়ে যায়। এ সময় স্বপন হোসেন ও রুবেল হোসেনও গুরুতর আহত হন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করিতলা এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও চারজন আহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাক ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।



