ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।
২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মামলায় উল্লেখ করা হয়, আসামি চান সরদারের আড়তে শ্রমিকের কাজ করতেন ফয়সাল। কথা কাটাকাটির জেরে ফয়সালকে ডেকে নিয়ে যান চান সরদার। সেখানে ওঁৎ পেতে থাকা অন্য আসামিরা এলোপাতাড়িভাবে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করে তাকে।
এদিকে, মানিকগঞ্জে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালের ১৯ জুলাই বাইক চুরির পর হত্যা করা হয় নবম শ্রেণির স্কুলছাত্র সোহান মিয়াকে।