সংযোগ সড়ক নেই, অকেজো পড়ে আছে কোটি টাকার দুই সেতু

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম

সংযোগ সড়ক না থাকায় দুই বছরেও চালু করা যায়নি গাইবান্ধার দুটি নতুন সেতু। প্রায় ফলে অকেজোই রয়ে গেছে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরনো ও অপ্রশস্ত সেতু দিয়েই চলাচল করছে হাজারো মানুষ।

গাইবান্ধা শহরের প্রবেশমুখে ঘাঘট নদের ওপর ৭৬ মিটার দৈর্ঘ্যের এ সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের ডিসেম্বরে। শেষ হয় ২০২৪ সালের জুনে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন অকেজো পড়ে আছে। একই সময়ে শহরের আরেক প্রবেশমুখ পুলবন্দী এলাকায় আলাই নদের ওপর নির্মিত হয় ৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি। 

দুটি সেতুর নির্মাণ ব্যয় প্রায় ৩০ কোটি টাকা। তবে সংযোগ সড়কের অভাবে দুই বছর ধরে সেতুগুলোই এখন অচল। আর স্থানীয়দের চলাচল করতে হচ্ছে সেই অপ্রশস্ত, পুরনো ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। 

জানা গেছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ আটকে আছে। তবে দ্রুতই সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। 

গাইবান্ধা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন বলেন, ‘ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণের কাজ আটকে আছে। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে।’

সুন্দরগঞ্জসহ গাইবান্ধার বিভিন্ন উপজেলার লাখো মানুষের জন্য সেতু দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহনও এই দুই পথ ব্যবহার করে। তাই নিরাপদ যাতায়াত নিশ্চিতে দ্রুত সেতু দুটি চালুর দাবি স্থানীয়দের।

যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর এবং তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে জেলা জামায়াত। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ...
স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণার দুই বছরেও মেলেনি নতুন বরাদ্দ। তাই লালমনিরহাটের রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে পাশের মন্দিরের বারান্দাতে। খোলা জায়গায় ক্লাস নেয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত...
ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় পূর্বে দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী...
দেশের দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় একযোগে নয়, বরং ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের বাস্তবতা বিবেচনায় নিজস্ব কৌশল অনুসরণ করে ব্যাংকগুলোর পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। 
পাঁচ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারণ...
ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সি এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর