গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি, এতে বাড়ছে ভোগান্তি। আজ শনিবারও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকেরা।
আজ সরেজমিনে রাজধানীতে রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র দেখা দিয়েছে। পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি।
৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে গ্যাস নিতে পেরেছেন রবিউল ইসলাম। তিনি জানান, গ্যাস সংকট শুরুর পরই বেশ বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রায় প্রতিদিনই তাঁকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতিতে তাদের একদিকে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। অন্যদিকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণেও হিমশিম খেতে হচ্ছে তাদের।