মোহাম্মদপুরে আর কোনো গ্যাং সক্রিয় নেই, দাবি র‍্যাবের

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

ঢাকার মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র‍্যাব। গডফাদারদের গ্রেপ্তার করায় আগের তুলনায় এলাকার পরিস্থিতি এখন অনেক বেশি স্থিতিশীল বলে দাবি সংস্থাটির। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। 

মোহাম্মদপুরের কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর র‍্যাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজধানীর কেরানীগঞ্জের কোলচর এলাকা থেকে সন্ত্রাসী হৃদয়, সোহেল, সুজন ও রাব্বীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে রাব্বির দেওয়া তথ্য মতে এলেক্স ইমন হত্যা মামলার সাত নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে  দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

সংস্থাটি জানায়, জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

গত ১২ এপ্রিল মোহাম্মদপুরে রায়েরবাজার বেড়ীবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করে আসামি বিপুলসহ তার সহযোগীরা।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর