রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরার সেক্টর-৩-এর বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের একটি কক্ষে লি শিংচিয়াং নামের চীনের ওই নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখেন একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে থাকা অপর তিন চীনা নাগরিক। পরে তারা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে প্রাথমিকভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।
নিহত লি শিংচিয়াং চীনের হেনান প্রদেশের বাসিন্দা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।