ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে হঠাৎ ব্যাপক বদলি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হঠাৎই চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ব্যাপক রদবদল হয়েছে। যা আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য তাদের কেউ এক কর্মস্থলেই ৮ থেকে ১৬ বছর কাটিয়েছেন। জেঁকে বসা এই কর্মচারীদের অনেকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগও রয়েছে।  

গতকাল সোমবার জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে দপ্তরি, অফিস সহায়ক ও জারিকারক পদে কর্মরত মোট ৫৬ জনকে একসঙ্গে বদলি করা হয়েছে। এরমধ্যে ৬ জন দপ্তরি, ২৬ জন অফিস সহায়ক ও ২৪ জন প্রসেস সার্ভার। তাদেরকে ৮ নভেম্বর পূর্বাহ্নে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। 

এই প্রথম একসঙ্গে এত বেশি সংখ্যক চতুর্থ শ্রেণির কর্মচারির বদলি আদেশ হয়েছে। নেজারত ডেপুটি কালেকটর মো. রাশেদুল হক সজীব এই বদলি আদেশে স্বাক্ষর করেন। 

মো. রাশেদুল হক সজীব বলেন, ‘আমি ২ বছর ধরে এখানে আছি। এরমধ্যে এটাই বড় অর্ডার। প্রয়োজন অনুসারেই এটি করা হয়েছে।’ 
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘এদের অনেকে এখানে ৫/৭ বছর ধরে আছে। বদলানো দরকার।’ 

জেলা প্রশাসনের দায়িত্বশীল আরেকজন কর্মকর্তা বলেন, ‘সিন্ডিকেট ভাঙা দরকার। যাতে দুই নম্বরি করতে না পারে। তারপরও লুকিয়ে লুকিয়ে করে।’ 

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুরে পাখি শিকারের দায়ে নেজামুল নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে শিকারের সরঞ্জামসহ ১২টি বক ও ছয়টি বেগুনি কালেম উদ্ধার করা হয়। মঙ্গলবার...
নিজের কোনো জমি নেই, নেই স্থায়ী বাসস্থানও। থাকেন ভাড়া বাসায়। অথচ ভূমিসংক্রান্ত নানা জটিলতা ভাবায় তাকে। কেন জমি নিয়ে বাড়ছে খুনোখুনি ও সংঘর্ষ? কেন ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা? এসব প্রশ্নের...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
বাস্তবতা অস্বীকার করে দলটির পক্ষ থেকে এভাবে গবেষণা তথ্যকে ‘অসত্য’ আখ্যায়িত করে বিবৃতি দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। তবে জামায়াত গবেষণা প্রতিবেদনটি গুরুত্বসহকারে পর্যালোচনা করায় টিআইবির...
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। বিশেষ করে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনো হানিয়া আমির,...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর