ধানমন্ডিতে জুতার শোরুমের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমন্ডিতে একটি জুতার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই আগুন সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ১২টার দিকে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুমে সকাল ১০টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট যায়।

ফায়ার সার্ভিসের বার্তায় জানানো হয়, বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।