অসুস্থ মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বলেন, ‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’

ডা. হাসান আল বান্না বলেন, ‘মেঘমল্লার বসুর চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিত ব্যক্তিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার পাকস্থলী ধৌত করেন। বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী ধৌত করা হয়েছিল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এর আগে, মেঘমল্লার বসুকে ঢামেক হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর শয্যায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, চিকিৎসকেরা মেঘমল্লার বসুকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন মনে করেছেন। বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
বছরের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ইভেন্ট নিয়ে হাজির হচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। বাংলাদেশ সময় আজ ৯ সেপ্টেম্বর রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলপ্রেমীদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর