মহাখালীতে ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে ৪ তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের বার্তায় জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।