ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১১৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাকিব হোসেন (২৩), মো. রিয়াজ (১৮), মো. হাবিব মিয়া (৩৩), সোহেল (৩৫), মো. আলফাজ (২৩), মো. রনি (২৩), মো. ফারুক (৩৬), মো. শরিফুল (২৫), মো. জিয়া (৩০), মো. রাসেল (২৬), বিজয় (১৯), ইমন (২১), মো. নয়ন (২০), মো. আতিক (২০), মো. সবুজ খান (৩৯), মো. জিহাদ হোসেন (২২), মো. টুটুল হোসেন (২৬), মো. ওবায়দুল শেখ, মো. নিশান (১৮)।
গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন– আলী আকবর রাশেদ (৩৫), মো. পারভেজ (৩২), রুবেল (৩০), মো. নাশেম, মো. সাব্বীর হোসেন শাকিল (২৮), মো. রতন মিয়া (২৪), মোছা. রিয়া আক্তার (২২), মো. আলী হোসেন বাঁধন (৩০), মো. আলমগীর (৪০), রাকিব হোসেন (২৪), আব্দুর রহিম রামিম (২১), রাজিব (২৫), শরীফুল ইসলাম মোল্লা ছোটন (১৯), মো. আকাশ (১৮), মো. আরমান, মো. সালাউদ্দিন (৩৫), মো. সাজ্জাদ হোসেন ওরফে জয় ওরফে রাসেল (২৭), মো. নজরুল ইসলাম (৫২), মো. হারুন (৪৫), মো. সানজু (২২), মো. হারুন (৪৪), মো. বাদশা (১৮), মো. আরমান, মো. আল আমিন (২২), মো. রাজু রহমান রিফাত (২০), মো. জুবায়ের রহমান (৩০), মো. মাসুম মিয়া (১৯), মো. সজীব (৩৫), মো. আবুল কাশেম (৪৫), মো. সেলিম (২২), ৫০। মো. ইমরান (২৯), মো. হুমায়ুন (১৯), মো. আরিফ (২০), মো. আরিফ মিয়া (২২), মোস্তাফিজ মোস্তাকিন (২৩), মো. স্বপন খোকন (৪৮), মো. আমির হোসেন (২৮), মো. জীবন ওরফে হৃদয় (২৮), ওয়ালিদ রহমান নিশাত (৩০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন– এম লতিফ (৫৭), শাহীন (২৮), মো. হায়দার আলী (১৮), মো. রাজু (২০), মো. তামিম (২৩), মো. কামরুল (২২), আব্দুল্লাহ (২৩), মো. ইয়াছিন (২৪), মো. সুলতান (১৯), মো. আব্দুল মতিন (৪৬), মো. সেলিম (৪৫), মো. সিয়াম (২০), মো. আব্দুল গফুর (৬০), মো. সিরাজুল ইসলাম (৩৭), মো. খোকন মিয়া (৪০), মো. আলমগীর (৩২), মো. জাহিদুল ইসলাম (৩১), মো. সল্টু সালাম (২৫), মো. হাবিবুর বাসার চাঁদ (২০), জান্নাতুল নাঈম কাছফিম (২৪), সাইফ আহম্মেদ জাহিদ (২৫), ইয়াছিন (২০), মো. সাকিব আল-হাসান (২২), মো. হৃদয় (২৩), এরশাদ খান (৩০), ওসমান গনি (২৭), মো. নাহিদ ইসলাম (২০), মো. রাশেদ মিয়া (৩৮), মো. পিয়াস (২৫), তাসিন মো. তাহমিন (১৮), সাহেদ রানা রিপন (২১), মো. হিরণ (২৭), মো. ফজলে রাব্বি (২৪), মো. রাকিব বেপারী (২৪) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ২২ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা ২২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন ও হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।