রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে, আজ সন্ধ্যায় মিরপুরে ২টি বাসে এবং মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।