রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকার ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো এলাকা। ফুটপাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান ঘিরে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেচেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে যায় ঢাকা উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালত। একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করেন। এসময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এদিকে বেলা পৌনে ১২টার দিকে, মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন হকারা। অন্যদিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা।