রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট থানা এলাকার নিউগিনি প্রপার্টিজে শতাধিক ব্যক্তি হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান।
ওই রাতে নিউগিনি প্রপার্টিজের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।


