মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের ট্রেন চলাচল 

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা। 

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিলো। এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পিছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে গিয়ে লাইনচ্যুত হয়।

এই কর্মকর্তা জানান, এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে। লাইন সচল রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে।