বিয়ের ১৫ দিন পর ট্রাকচাপায় ইতালি প্রবাসী নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা হয়। 

নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি ইতালি প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে তানভীর বিয়ে করেছিলেন। বিয়ের পরপরই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবার থেকে জেনেছি, নিহত তানভীর মাত্র ১৫ দিন আগে  বিয়ে করেছিলেন।’

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দ্রুত...
মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি। 
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।  বুধবার ভোরে উপজেলার গন্ডা বাজারে জুয়া খেলারত...
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর