সৌদি আরবে আগুনে মৃত্যুর ৩ মাস পর সাত বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে এসেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ মরদেহগুলো নিয়ে সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের মরদেহ পাঠানোর সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। বাংলাদেশ দুতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নওগাঁ ও নাটোরে সাত মরদেহের দাফন করা হবে।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত পাঁচজনের মধ্যে চারজন– হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামানিক, মাসিদুল সরদার সজিব ও সাগর আলীর বাড়ি নওগার আত্রাইয়ে।
এছাড়া শাহিনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।
একই দুর্ঘটনায় নিহত হয়েছেন নাটোর নলডাঙার সাব্বির হোসেন ও মোহাম্মদ শামিম।
গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশি কর্মী মারা যান। এর মধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। বাকি ৭ মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।