মোংলায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মেহেদী নামে এক মৌসুমি জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোংলার চিলা বাজারসংলগ্ন নদীতে স্থানীয় জেলেদের জালে মরদেহটি আটকে যায়। পরে খবর পেয়ে নৌ পুলিশ তা উদ্ধার করে।

নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মামুন শেখ ও ফোরকান শেখ জানান, শুক্রবার বিকেলে চিলা বাজারসংলগ্ন নদীতে জেলেরা জাল ফেললে মেহেদীর মরদেহ তাতে আটকে যায়। পরে বিষয়টি চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

চিলা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আজাদুল ইসলাম জানান, স্থানীয়রা মেহেদীর মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। একপর্যায়ে জেলেদের জালে মরদেহটি আটকে গেলে সেটি পাওয়া যায়।

চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, বৃহস্পতিবার সকালে দুবলার চরের শুঁটকিপল্লির উদ্দেশে যাওয়ার পথে সিন্দুরতলা এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন মেহেদী। ট্রলার নোঙর করা অবস্থায় দাঁত ব্রাশ করতে গিয়ে তিনি নদীতে পড়ে যান। পরে মোংলা ও খুলনার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার বিকেলে জেলেদের জালে মেহেদীর মরদেহ উদ্ধারের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনায় তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন– পিবিআই। বৃহস্পতিবার রাতে...
টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে...
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খালের পাড় থেকে আবুল হোসেন পেদা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ধামারন গ্রামের একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের...
বঙ্গোপসাগরের হিরণপয়েন্টে ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি জাহাজের ধাক্কায় ‘এমভি ফুলবাড়ী’ নামের আরেকটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ১২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকায়...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজের গাজীর খাল এলাকায় লাল শাকের খেত থেকে গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় দুই চাষিকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মিলনায়তনজুড়ে শিশুদের মিলনমেলা। শুক্রবার বিকেলটি মুখর হয়ে উঠেছিল তাদের কলকাকলিতে। কেউ নাচছে, কেউ গাইছে, আবার কেউ পাঠাভিনয় করছে। এই উৎসবে বাদ পড়েনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও। তাদের পরিবেশিত...
রাজবাড়ীর গোয়ালন্দে খাবার দিতে দেরি হওয়ায় রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে মো. ফজের আলী নামে এক বাবুর্চিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সহকারী সোনাভান বিবি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে...
আগামী রোববার এক দিনের জন্য শিথিল থাকবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে চলমান অবরোধ কর্মসূচি। তবে পরদিন সোমবার থেকে আগের মতোই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
লোডিং...

এলাকার খবর