রাজধানীতে আজ রোববার থেকে ছয়টি রুটে শুরু হচ্ছে একক কোম্পানিভিত্তিক বাস চলাচল। গত ৮ অক্টোবর এক বৈঠকে রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে ছয় মাসের মধ্যে বাস রুট র্যাশনালাইজেশন ব্যবস্থা চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে বিভিন্ন রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি রুটে চলবে শুধু নন-এসি বাস। দুটি রুটে এসি ও নন–এসি বাস চলাচল করবে।
আজ বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস। আর উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ।
শুরুতে পুরোনো বাস দিয়েই এই সেবার যাত্রা শুরু হবে বলে জানা গেছে। প্রস্তাবিত এসব রুটের কয়েকটিতে এতোদিন ভিআইপি, বিকাশ, দিশারী, তানজিলসহ একাধিক কোম্পানির বাস চলাচল করছিল। নতুন ব্যবস্থায় অন্যান্য কোম্পানির বাস চলাচল বন্ধ করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।