আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকেরা, গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে দেখা দেওয়া শ্রমিক অসন্তোষ আজ অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল থেকে পোশাক শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো কারখানায় প্রবেশে করে উৎপাদন শুরু করেছে।

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে দেখা দেওয়া শ্রমিক অসন্তোষ আজ অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল থেকে পোশাক শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো কারখানায় প্রবেশে করে উৎপাদন শুরু করেছে।

তবে শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার ৩টি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশ জানায়, গতকাল আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে শ্রমিক অসন্তোষের জেরে গতকাল অন্তত ২২টি কারখানায় ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। তবে আজ সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ বলছে, সকাল থেকে কোথাও কোনো সড়ক অবরোধ বা সংঘর্ষের ঘটনা না ঘটলেও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। পাশাপাশি, শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মাইকিং করানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ রোববার সকাল থেকে এমন...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার ২২ কারখানায়  ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকালে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এরই মধ্যে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এ কথা জানান।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বরে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে ওই এলাকায় এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে ওই এলাকায়...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুনা বেগম নামের (৪০) এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র মহড়া, পর্যটকদের জিম্মি করে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। অবরোধের কারণে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর