মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার উসকানিতে তার নেতাকর্মীরা দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের চেষ্টা করছে বলে অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। আজ সোমবার দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে আয়োজিত সমাবেশে তারা এ অভিযোগ করেন।
আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে মিছিল ও সমাবেশ করেন। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেন বক্তারা।
আইনজীবী নেতারা বলেন, শেখ হাসিনার উসকানিতে এসব করছে তাদের নেতাকর্মীরা। আইন অঙ্গনসহ দেশকে অস্থিতিশীল করলে বিএনপির আইনজীবীরা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরে সুপ্রিমকোর্ট চত্ত্বরে মিছিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।