রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় নানা অভিযোগে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৭ জন এবং তেজগাঁও বিভাগে ৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এছাড়া, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন,  গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, রমনা বিভাগে ২৬ জন, এসআরইউ ১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।