ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলার রায়ে ওই মাদরাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ এর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। একই রায়ে আরেক আসামি শিক্ষক সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস সালাম এই রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল এই রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত সময়ে ৬০ দিবসের মধ্যে  ১০ জনের সাক্ষ্য গ্রহণ, শুনানি, পুলিশের চার্জশিট, ডিএনএ পরীক্ষা  সবই সম্পন্ন হয় এবং মামলার বিচার কার্য সম্পন্ন হয়।

মামলায় বলা হয়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ওই শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।

৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সিআইডির প্রতিবেদন প্রসঙ্গে তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল সাংবাদিকদের বলেছিলেন, “প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এটা প্রমাণিত হয়েছে।”

পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে...
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ...
গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের...
জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগ উঠেছে একই মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল হুমায়রা ওরফে জেমি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে...
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছে। আজ বুধবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া ও সকালে বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
টাকার অংকে ১০ কিংবা ২০ টাকা সামান্য হলেও প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এ নোটগুলো। বাজারে এসব নোটের বড় অংশই ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও জরাজীর্ণ। ফলে চায়ের দোকান থেকে শুরু করে সব...
বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে আসলেন মার্কিন অভিনেত্রী ও মানবাধিকারকর্মী মেগান মার্কেল। মঙ্গলবার তাকে প্রকাশ্যে দেখা গেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর