ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে প্রথমে গুলশান থানায় নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে পাঠানো হয় ডিবি হেফাজতে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যূত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে।