রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে গুলি, আহত ২

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার সন্ধ্যা সাতটার দিকে ওয়াবদা রোডে তাকওয়া মসজিদ সংলগ্ন স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার দুর্বৃত্তের মধ্যে তিনজন অফিসে ঢুকে কর্মচারীদের উদ্দেশে হুমকি দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এ সময় বাইরে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন ওই ব্যবসায়ীর কাছে  চাঁদা দাবি করে। সেই টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা তাদের। গুলিতে প্রতিষ্ঠানের টেকনিশিয়ান হাবিবুর রহমান ও সাজু আহমেদ আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লেগেছে। 

হামলাকারীদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে পুলিশ। 

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেছেন, তথ্যের ঘাটতি, তথ্য গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অনেক সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে।...
রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় নানা অভিযোগে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান...
রাজধানীর দারুসসালাম থানার আওতাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কে এ দুর্ঘটনা হয়। তাৎক্ষণিকভাবে নিহত দুই...
রাজধানীতে মঙ্গলবার রাতে অন্তত ছয়টি স্থানে ককটেলের বিস্ফোরণ হয়েছে। এছাড়া শ্যামলী ও মিরপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বনানী, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, শ্যামলী ও মহাখালী বাস...
আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের নেতাদের যোগদানে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে চাপ বাড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আসিয়ানের ৫ সদস্য দেশ এই তাগিদ দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভ্যুত্থান পরবর্তী...
সাউথ আফ্রিকায় বাংলাদেশের টেস্টের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২০২২ সালের আগে তো কেউই সাদা পোশাকে সাউথ আফ্রিকায় সেঞ্চুরি করতে পারেননি। তবে ২০২২-এ মাহমুদুল হাসান জয়ের পর এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে...
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন...
যেকোনো সংসদ সদস্যের (এমপি) জানমালের ওপরে হামলা কঠোরভাবে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এনসিপি নেতা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় রোববার জাতীয়  সংসদে তার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর