গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিনগত রাতে উপজেলার সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো– ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের