কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডে দগ্ধ সানজিদার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ সানজিদা (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় তিনজন মারা গেলেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার  সানজিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় সংঘটিত এক অগ্নিকাণ্ডে সানজিদা শরীরে ৩৭শতাংশ দগ্ধ দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর আজ সকালে তিনি মারা যান।