কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণের ঘটনায় মায়ের পর সন্তানের মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম

রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ গৃহবধূ সাবার (৩০)পর তার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানের মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। 

নিহত শিশু এরআস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধ আরও তিনজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।  

এর আগে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।  এতে একই পরিবারের সদস্যসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনের মধ্যে গৃহবধূ সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবং আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার শিশুসন্তান।’

চিকিৎসাধীন অন্যদের মধ্যে আবদুর রহমানের (২৯) শরীরের ৬ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সানজিদার (২০) ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে, তারও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সামসুন নাহার (৫০) ৪০ শতাংশ দগ্ধ হয়েছেন, তারও শ্বাসনালিতে আঘাত রয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

 

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ সানজিদা (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় তিনজন মারা গেলেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর...
চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। মদ পানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এ ঘটনা ঘটে। 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর...
দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে  ১ হাজার ৫৭৫ টাকা। টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার কিছুটা বাড়ে সোনার দাম। আজ মঙ্গলবার আবারও দাম বাড়ানো হয়।
মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এমএলএসের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হলেন কাভান। এমএলএস ইতিহাসে এত কম বয়সে এই পুরস্কার জিততে পারেননি আর কোনো ফুটবলার।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর