শতাধিক গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ রোববার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউলের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ।
আদালতে জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক করেন তার আইনজীবী নাজনীন নাহারসহ অন্যরা। সত্য লুকিয়ে তদন্ত কর্মকর্তা মনগড়া রিপোর্ট দিয়েছেন বলেও অভিযোগ জিয়াউলের আইনজীবীদের।
তবে প্রসিকিউশন বলছে, আদলতে ১৫ জনের সাক্ষ্য ও যুক্তি উপন্থাপনে জিয়াউল র্যাবে থাকাকালীন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার আভিযোগ প্রমাণিক।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামি পক্ষে শক্তিশালীকোন তথ্য প্রমান না থাকায় তারা আদালতে সময়ক্ষেপণ করছে।
এর আগে, গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং তার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। সেদিন তার অপরাধের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে তাকে শতবার মৃত্যুদণ্ড দেওয়া উচিত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
প্রসিকিউশন জিয়াউলের বিরুদ্ধে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা, বাগেরহাটের শরণখোলা, সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকা এবং গাজীপুরে তিনটি আলাদা ঘটনায় ১১৬ জনকে গুমের পর হত্যার তিনটি অভিযোগ আনে।