গাজীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা, গ্রেপ্তার ৫ 

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় ছিনতাই হওয়া অটোরিকশার খণ্ডিত অংশ এবং বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইন্তাজ আলী (২৫), মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), মো. জাহাঙ্গীর ফকির (৪২) ও ইব্রাহিম খলিল (৪০)। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন চালক জাহিদ রহমান। পরদিন সকালে শ্রীপুরের ধনুয়া সাতখামাইর এলাকার একটি গজারি বনের ভেতর থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে পিবিআই। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

পিবিআইয়ের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন তারা জাহিদকে অটোরিকশাসহ নির্জন স্থানে নিয়ে হত্যা করেন। পরে তার মরদেহ গজারি বনে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে পরে বিভিন্ন অংশে খণ্ডিত করেন তারা। অভিযানে অটোরিকশার খণ্ডিত অংশ এবং বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে একজন তরুণ চালককে হত্যার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কক্সবাজারের ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ বন্ধ করার পরবর্তী কার্যক্রম চালানোর সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাপেক্সের কর্মকর্তাসহ অন্তত ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা...
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ...
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দোয়াখানী মহল্লায় এ সংঘর্ষ হয়। 
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন মৌসুমের প্রচারে এবার ভারতের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনকে দেখা গেল সিরিজের কাল্পনিক গ্রাম ফুলেরায়। গ্রামটির চেনা পরিবেশে দেশি সাজে হাজির হয়ে...
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন...
দেশের সার্বিক আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর