১৮ মাস পর যশোরে খুলল আওয়ামী লীগ কার্যালয়

দীর্ঘ ১৮ মাস পর যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার তারাবির নামাজের সময় তাঁরা কার্যালয় খোলেন।

পরে পুলিশ কার্যালয়টি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সেখানে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়। এ সংক্রান্ত দুই মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার তারাবিহ নামাজের সময় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ৩০ থেকে ৩৫ জনের একদল যুবক।

এর পর তাঁরা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন। ওই সময় ‘জয় বাংলা‘ স্লোগান দিতে শোনা যায়। স্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কার্যালয়টি নিয়ন্ত্রণে নেয়।