টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে উড়ে এসে বেনাপোলে বিয়ে তরুণীর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

টিকটকে প্রেমের তিন বছর পর হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে যশোরের বেনাপোল এলাকায় এক যুবককে বিয়ে করেছেন মালয়েশিয়ান এক তরুণী। নূর হায়াতির (২৭) যার জন্য এতদূর ছুটে এসেছেন তার নাম সোহাগ হোসেন (৩৪)। তিনি বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় থাকেন সোহাগ। সেখানে থাকা অবস্থায় তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে পরিচয় গড়ায় গভীর প্রেমের সম্পর্কে।

দীর্ঘদিনের ভালোবাসাকে স্থায়ী সম্পর্কে রূপ দিতে সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। সেই সিদ্ধান্ত থেকেই সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন তিনি। পরে শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে আজ দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ ও আত্মীয়-স্বজন। এ সময় বাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পারিবারিকভাবে বিয়েতে খুশি নব দম্পত্তি ও এখানকার মানুষেরা।


পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে বর্তমান সরকার। আজ শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩ দিনের অসময়ের বৃষ্টিতে যশোর ও শরীয়তপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শাকসবজির পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন ধান চাষীরা। কৃষকদের শঙ্কা, উৎপাদন কমার পাশাপাশি বাড়বে ফসল তোলার খরচ। এছাড়া শীতকালীন ফসল আবাদ...
যশোরে সবজির চারার চাহিদার প্রায় অর্ধেক মেটাচ্ছেন জেলার ১৭৫ জন কৃষক। সেইসাথে অন্য জেলাতেও তাদের উৎপাদিত চারা সরবরাহ করছেন তারা। মাত্র ছয়মাসের বেচাকেনায় স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয় অন্তত ১৫ কোটি...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তাজনিত কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে...
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা...
দেশের সার্বিক আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে...
কক্সবাজারের ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ বন্ধ করার পরবর্তী কার্যক্রম চালানোর সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাপেক্সের কর্মকর্তাসহ অন্তত ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।
হরমুজ প্রণালিতে একটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর