সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের কেরানীর মোড়ে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা সুব্রত সরকার বাপ্পি (৩০) ও ছেলে পবিত্র সরকার তূর্য (৪) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বাপ্পীর স্ত্রী শ্যামলী সরকার। তাঁকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী বলেন, দুর্ঘটনার শিকার পরিবারটি আশাশিুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। সুব্রত সরকার বাপ্পী তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। কেরানীমোড় এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। পুলিশ বাসটিকে জব্দ করার পাশাপাশি বাসচালককে আটক করেছে।