নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

নড়াইলে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার সকালে জেলার গোবরা সড়কের কাড়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন সমাদ্দার (২২) নড়াইল পৌরসভার বাবুল সমাদ্দারের ছেলে। আহতের নাম কাজেম আলী।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আজ শনিবার সকাল ৭টার দিকে নড়াইল গোবরা সড়কের কাড়ারবিল এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ সময় দুজনই গুরুতর আহত হন।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক মামুন সমাদ্দারকে মৃত ঘোষণা করেন। আহত কাজেম আলীকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে।