শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের একটি মাছের ঘের থেকে আজ শুক্রবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আবুল কাসেম গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বাসিন্দা ও গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।
নিহত আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি ও তাঁর স্বামী আবুল কাশেম বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাছের ঘেরে যান। সেখানে পৌঁছানোর পর দুর্বৃত্তরা মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার মধ্যে তাঁদের (স্বামী-স্ত্রী) হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে তাঁকে (ফিরোজা বেগম) বেঁধে রেখে আবুল কাশেমকে নৌকা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিস্তারিত জানতে ভিডিও দেখুন: