সাতক্ষীরায় মধ্যাহ্নভোজে বিষক্রিয়ায় সানজিদা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর অসুস্থ হয়েছেন ওই বাড়ির আনিছুর রহমানসহ ৫ জন। তাদের মধ্যে আনিছুর রহমান ও তাঁর মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরে সাতক্ষীরা পৌরসভার গড়াইকান্দা গ্রামে সানজিদা বেগমের মৃত্যুর ঘটনা ঘটে। সানজিদা বেগম আনিছুর রহমানের শ্বাশুড়ি।
আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার জানান, শনিবার দুপুরে শাক ও লাউ রান্না করা হয়েছিলেন। এ খাবার খেয়ে সবার পাতলা পায়খানা ও বমি হয়। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাও নেওয়া হয়। স্যালাইন ও ওষুধও খাওয়া হয়। কিন্তু রোববার দুপুরে তাঁর মা সানজিদা বেগম মারা যান। এ ছাড়া গুরুতর অসুস্থ হন তাঁর স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, খাবারে বিষক্রিয়ায় সানজিদা বেগম নামের এক নারীর মৃত্যুর কথা শুনেছি।