খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবক

খুলনার ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গাজি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমাবর রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কে খর্নিয়ায় টিপনা ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে (প্রাণ কোম্পানি) ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার খর্নিয়া গ্রামের মৃত মোতালেব গাজী ছেলে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক জানান, রাতে ডুমুরিয়া থেকে রাসেল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর পথ আটকায়। তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী ও আত্মীয়রা তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।