খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

খুলনার ডুমুরিয়ায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড হয়। 

নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

পুলিশ জানায়, তরিকুল ইসলাম শেখ ওই চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত সেখানে আসে। পরে তারা দোকানের ভেতরে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান মুঠোফোনে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি জানান, কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, কারা এর সঙ্গে জড়িত কিংবা এর পেছনে পূর্বশত্রুতা রয়েছে কি না– তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রায় দফা দফায় দুই ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ছাতক উপজেলার চরমহল্লা ও...
ডাকাতি করা স্বর্ণের ভাগ–বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরার যুবদল নেতা শাকের হোসেনকে খুন করা হয়েছেন। গত ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়। 
অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ডিজি ই-পে সার্ভিসেসকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ঝুঁকি এবং ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগে...
ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে ডিআর কঙ্গোতে দুটি নতুন টিকার পরীক্ষার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা–ডব্লিউএইচও। দেশটিতে ইবোলার ইতিহাসে সবচেয়ে বড় এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত পাঁচ হাজার ৩০০...
পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে।
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম সীমান্তে দায়িত্ব পালনকালে বিষধর সাপের দংশনে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। বুধবার রাত ১০টার দিকে বাবুছড়া সীমান্তের পূর্ব লক্ষাছড়া বিওপির একটি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর