কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বা‌ড়ি‌তে হামলা, কক‌টেল বি‌স্ফোরণ

কু‌ষ্টিয়া‌র ভেড়ামারায় এক স্বেচ্ছাসেবক দলের নেতার বা‌ড়িতে হামলার অভিযোগ উঠে‌ছে। এ সময় ওই নেতার ছোট ভাইয়ের ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দেওয়া হয়। প‌রে হামলাকারীরা কক‌টেল ফাঁ‌টি‌য়ে এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে চ‌লে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দি‌কে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দ‌লের সদস্যসচিব লাল চাঁ‌দের বা‌ড়ি‌তে এ ঘটনা ঘ‌টে। 

পু‌লিশ ঘটনাস্থল থে‌কে দুইটি অবি‌স্ফো‌রিত কক‌টেল উদ্ধার ক‌রে‌ছে। এ ঘটনার পর থে‌কে আতঙ্কে র‌য়ে‌ছে গ্রামবাসী।  

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, রাত ১টার দি‌কে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নি‌য়ে স্বেচ্ছাসেবক দলের নেতা লাল চাঁ‌দের বা‌ড়ি‌তে হামলা চালায়। এ সময় হামলাকা‌রীরা লাল চাঁ‌দের ভাই যুবদল কর্মী সু‌বেল আহ‌ম্মে‌দের বসত ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দেই। এরপর তারা বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে কক‌টেল ফাঁ‌টি‌য়ে চ‌লে যায়। তাৎক্ষ‌নিক গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

সুবেল আহ‌ম্মেদ অভ‌িযোগ ক‌রে ব‌লেন, ‘রাজ‌নী‌তি‌ কে‌ন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চা‌লি‌য়েছে। তারা ভাঙচুর ক‌রে আমার ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে। এছাড়া গু‌লি ছু‌ড়ে‌ছে, বোমাও ফাঁ‌টি‌য়ে‌ছে।’

অভিযোগ করে সু‌বেল আরও ব‌লেন, ‘বাংলা‌দে‌শের ভেতর এই একটা ইউনিয়ন যেখা‌নে ৫ আগস্টের প‌রেও আওয়ামী লীগ ক্ষমতায় র‌য়ে‌ছে। তা‌দের সা‌থে কিছু বিএন‌পির লোকজন যোগ দি‌য়ে‌ এই হামলা চা‌লি‌য়ে‌ছে। ইউপি চেয়ারম‌্যান সো‌হেল রানা পবন, কু‌চিয়া‌মোড়া এলাকার রতন হা‌জী ও আলমগী‌রের নেতৃত্বেই এই ঘটনা ঘ‌টে‌ছে।’ 

এ বিষ‌য়ে জানার জন‌্য বাহাদুরপুর ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান সো‌হেল রানা পব‌নের মু‌ঠোফো‌নে কল দি‌লে বন্ধ পাওয়া যায়। 

কুচিয়ামোড়া পু‌লিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন ব‌লেন, ‘এক‌টি ঘ‌রে আগুন দেওয়া হ‌য়ে‌ছিল। ঘর‌টি পু‌ড়ে আং‌শিক ক্ষ‌তি হ‌য়ে‌ছে। এছাড়া ঘটনাস্থল থে‌কে দুইটি কক‌টেল জব্দ করা হ‌য়ে‌ছে। তাৎক্ষ‌ণিক কাউকে চিন‌তে না পার‌লেও ভুক্ত‌ভোগী প‌রিবার অনে‌কের নাম বলে‌ছেন। ‌সেটা নি‌য়েও তদন্ত করছে পু‌লিশ। তবে গু‌লির কোনো ঘটনা ঘ‌টে‌নি।’