মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মহাম্মদ মন্টু (৪৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু ওলিনগর গ্রামের কাতল আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, আজ বিকেল ৪টার দিকে সড়কের পাশের একটি দোকান থেকে কাজ শেষে মহাম্মদ মন্টু বাড়িতে ফিরছিলেন। সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে স্বজরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ সড়কে পড়ে মারাত্মক আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মন্টুকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় মন্টু নামের একজনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।