রমেক হাসপাতালে এসি আছে নামমাত্র, গরমে ভোগান্তি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

রংপুর মেডিকেলের আইসিইউ, সিসিইউসহ ওয়ার্ডের এসিগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় ভোগান্তিতে রোগীরা। হাসপাতালের ৫৮টি এসির ৪৬টিই এখন অকেজো। রোগীদের স্বস্তি দিতে স্বজনেরা কিনছেন ছোট ফ্যান, কেউ বাতাস করছেন হাতপাখা দিয়ে। এসি মেরামতের চেষ্টা চলছে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গত দুই বছরে গণপূর্ত দপ্তরে দুই ডজন চিঠি দিলেও বরাদ্দ মেলেনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বসানো এসিগুলোর বেশিরভাগ এখন নষ্ট। ৫৮টি এসির মধ্যে সচল আছে ১২টি। আবদ্ধ কক্ষে পুরনো ফ্যানগুলোই ভরসা। 

আইসিইউ, সিসিইউসহ বিভিন্ন জরুরি সেবা ওয়ার্ডে নিয়ন্ত্রিত তাপমাত্রা জরুরি। কিন্তু সেখানেও বেশিরভাগ এসি বিকল। কয়েকটি ওয়ার্ডে ফ্যান কাজ করে না বলে অভিযোগ রোগীদের। গরমের ভোগান্তি থেকে বাঁচতে বাড়তি টাকা খরচ করে ছোট ফ্যান কিনতে হচ্ছে রোগীদের। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘হাসপাতালের নষ্ট এসি মেরামতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বরাদ্দ না আসায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। গত দুই বছরে বরাদ্দ চেয়ে গণপূর্তে বহুবার চিঠি দেওয়া হয়েছে।’

রংপুর মেডিকেলের শয্যাসংখ্যা এক হাজার। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন দুই থেকে আড়াই হাজার রোগী।

ঢাকার কেরাণীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ রায়ের বাজারের সন্ত্রাসী পাটালি গ্রুপের সদস্য। মঙ্গলবার দুপুর...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। সোমবার দুপুরে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে একজনের...
যে বয়সে সন্তানদের কাঁধে ভর করে জীবনের শেষ সময়টা পার করার কথা, সেই বয়সে উল্টো পঙ্গু মেয়ের দেখভালের ভার কাঁধে নিয়ে দিন কাটাচ্ছেন বাগেরহাটের মোংলার শতবর্ষী এয়াকুব আলী সরদার ও প্রায় ৯০ বছর বয়সী পাগলি...
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।...
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
৭ দিনের ব্যবধানে চট্টগ্রাম ও কক্সবাজারে লাওস, পাকিস্তান, চীনসহ ৫ দেশের প্রায় ৩০০ নাগরিকের ১০০ ল্যাপটপ আর ২ হাজার আইফোন নিয়ে সাইবার অপরাধে জড়িত থাকার বিষয়টি শনাক্ত হওয়ার পর উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা...
জ্বালানি তেলের দাম বাড়ানোয় সিরিয়ায় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার দেশটির প্রধান কয়েকটি মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। দুই বছর আগে...
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাসের আদেশ পাওয়া এক নারীসহ আটজন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা ১২...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর