খুলনায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর এলাকার রেলীগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–বয়রা এলাকার বাসিন্দা তানভীর আহমেদ শেখ ও তাঁর স্ত্রী লামিয়া বেগম।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ফুলতলা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস ও দৌলতুর থেকে ফুলবারীগেটগামী মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে আরোহী দুজন নিহত হয়েছেন।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসচালক পলাতক। বাসটি জব্দ করা হয়েছে।