ঝিনাইদহের কোটচাঁদপুরে উত্তরবঙ্গগামী একটি একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাবদারপুর স্টেশনে ঢোকার আগে এ দুর্ঘটনা ঘটে। চিটাগুড়বাহী ট্রেনটি মোংলা থেকে রওনা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গার্ডের বগিসহ ট্রেনটির পেছনের চারটি ট্যাংকারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। হয়। উদ্ধার কাজ শুরু হয়েছে।