চুয়াডাঙ্গায় ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে ট্রেনের সাথে মোটসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
 
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) জগদীশ চন্দ্র বসু জানান, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে পৌঁছেছি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে তিনজন ছিল। তাদের মধ্যে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। 

জগদীশ চন্দ্র বসু আরও জানান, এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার এবং অন্যান্য আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে| আরও বিস্তারিত পরে জানানো হবে। 


চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, কোন ট্রেনের সাথে সংঘর্ষ হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।